শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০৬ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় ইসি কর্মকর্তারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বের পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।

মঙ্গলবার নির্বাচনী আইন ও আচরণবিধি বাস্তবায়নে চ্যালেঞ্জ ও উত্তোরণ শীর্ষক কর্মশালায় এমন দাবি তোলেন তারা। কর্মশালায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রগুলো জানিয়েছে, দু’দিনের কর্মশালায় কর্মকর্তারা নিজেদের ভেতর থেকেই রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি তুলেছেন। এছাড়া তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দাবি করেছেন। ভোটের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অনেক সময় পাওয়া যায় না, তাদের দৃশ্যমান করা; সরকারি সম্পদের ব্যবহার রোধ; আচরণবিধি প্রতিপালনে অনীহা; হেভিওয়েট প্রার্থীদের নিয়ন্ত্রণে সংকট নিয়েও আলোচনা হয় বৈঠকে।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি বিবেচনাধীন রয়েছে। উৎস: বিডি-প্রতিদেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়