শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১১ রাত
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচন সামনে রেখে ইসির ৬১ কর্মকর্তার বদলি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একযোগে ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের ৬১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত তিনটি আলাদা বদলির আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, ইসি সচিবালয়ে ও মাঠ পর্যায়ের ৪৯ জন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলি/পদায়ন করা হলো। এদিকে ভিন্ন আরও দুটি আদেশে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপসচিব পদে ১২ জনকে বদলি করা হয়েছে। মোট ৬১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হল।

যাদের বদলি করা হলো এখানে দেখুন।

এ অফিস আদেশগুলোতে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন, অন্যথায় আগামী ১৮ সেপ্টেম্বর তাৎক্ষণিক অবমুক্ত হবে বলে ধরা হবে।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনের আগে আরও বদলি হবে। বিশেষ করে ২০২৪ সালের সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বদলি করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়