শিরোনাম
◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৫ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, সময় পেছানোর সুযোগ নেই, নির্বাচন বানচালের চেষ্টা ব্যর্থ হবে: প্রেসসচিব

মনিরুল ইসলাম: নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটি আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট।’

আজ শুক্রবার মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে ভিন্ন বক্তব্য দিচ্ছেন এতে নির্বাচন নিয়ে জনগণের মধে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে কিনা? এমন প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, ‘দল থাকলে মতপার্থক্য থাকবেই। নাহলে ভিন্নদল কেন হয়? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার দলই করবেন। সেজন্য রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকবেই। কিন্তু আমরা আবারও বলছি, নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট। কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন তাহলে সেটা সম্ভব নয়।’

কেউ যদি আগামী নির্বাচন বানচালের চেষ্টা করে সেটি সম্ভব হবে না বলেও মন্তব্য করেছেন শফিকুল আলম।

আগামী জাতীয় নির্বাচনটি দেশের জন্য গুরুত্বপূর্ণ জানিয়ে প্রেসসিচব বলেন, ‘বাংলাদেশে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এটি সামনের নির্বাচনগুলোকে দিকনির্দেশনা দেবে এবং বাংলাদেশের রাজনীতিকেও সামনে এগিয়ে নেওয়ার দিকনির্দেশনা দেবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়