শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইস্কাটন থেকে সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

পুলিশের সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেটির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে তদন্ত সংশ্লিষ্টদের কাছে গ্রেপ্তার নাহিদুল ইসলামকে হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়