শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি : অর্থ উপদেষ্টা (ভিডিও)

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সেবা খাতে বেশি দুর্নীতি বিদ্যমান। উপদেষ্টা হওয়ার আগে আমি নিজেও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি। কাজটি যাতে সময়মতো হয়, এ জন্য এই বাড়তি টাকা দিতে হয়েছে।’

আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট (টিআইএমএস) সফটওয়্যার সিস্টেম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

মানুষ এগুলো থেকে নিস্তার চায় জানান উপদেষ্টা। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে আপনারা মানুষকে সেবা দিন। মানুষ ভালো সেবা পেলে সেবার মূল্য দিতে কৃপণতা করবে না।

এ সরকার মানুষের জন্য কিছু করে যেতে চাচ্ছে জানিয়ে সব কাজের সঙ্গে সংশ্লিষ্টদের সহযোগিতার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার কাজ করলেও অনেকে বাইরে থেকে কিছুই দেখতে পাচ্ছেন না, তারা হতাশ। হতাশ হবেন না। মানুষের জন্য আমরা যা করে যাচ্ছি, এটা ইতিবাচকভাবে দেখুন।

পরবর্তী সরকারের এটা কাজে লাগবে।’
এনবিআর আয়কর রিটার্ন অটোমেশন করেছে, আয়কর আইনজীবীদের এ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। এর মাধ্যমে রাজস্ব আদায় গতিশীল হবে। অনলাইনভিত্তিক কাজ হলে এটা ব্যক্তি বা সরকারি পর্যায়ে হোক না কেন, সবার জন্য মঙ্গল। আমরা সেই কাজটি করছি। উৎস: কালের কণ্ঠ ও নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়