শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৭ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব

ফরিদপুর-২ ও ৪ আসনের দুটি ইউনিয়ন নিয়ে যে অসন্তোষ সেটি অনাকাঙ্ক্ষিত। আর অসন্তোষের প্রকাশটা সবার জন্য ক্ষতিকর হবে, এমনটি কাম্য নয়। আমরা এ দেশেরই সন্তান। ক্ষোভ থাকলে তা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন।

ইসি সচিব বলেন, ফরিদপুরের জেলা প্রশাসকের চিঠি গতকাল পেয়েছি। জেলা প্রশাসক যে চিঠি লিখেছেন, সেটা তার অবস্থান থেকে লিখেছেন। সীমানা নির্ধারণ চূড়ান্ত হয়েছে। আর এই সীমানার বিষয়ে আদালতে রিট করা হয়েছে। আদালত থেকে নিষ্পত্তির জন্য আমাদের অপেক্ষা করা উচিত।

এই জেলার সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আন্দোলন হচ্ছে তা অস্বীকারের উপায় নেই, সে কথাও বলেন আখতার আহমেদ।

গত ৪ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়েছে। এরপর থেকেই আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়