শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৬ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাস্থ্য উপদেষ্টার সিঙ্গাপুরে চিকিৎসা মানবিকভাবে দেখা উচিত: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ‘ক্যানসারে আক্রান্ত’ উপদেষ্টা নূরজাহান বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি ‘মানবিক জায়গা’ থেকে দেখা উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সচিবালয়ে আজ মঙ্গলবার ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (দ্বিতীয় পর্যায়) শীর্ষক’ প্রকল্পের আওতায় নবনির্মিত তিনটি নগর মাতৃসদন কেন্দ্র ও আটটি নগর স্বাস্থ্যকেন্দ্র ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

চিকিৎসার জন্য গতকাল সোমবার রাতে সিঙ্গাপুরে গেছেন স্বাস্থ্য উপদেষ্টা। আগামী বুধবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টার সিঙ্গাপুরে যাওয়া নিয়ে এক প্রশ্নে আজ স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘আমি যত দূর জানি, নূরজাহান আপা ক্যানসারে আক্রান্ত। সিঙ্গাপুরে উনার চিকিৎসা এখন হচ্ছে, এমন নয়। অনেক দিন আগে থেকেই উনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসছেন।

‘আপনি যদি ক্যানসার আক্রান্ত হন, উপদেষ্টা হওয়ার পর চিকিৎসার জায়গাটা বা হাসপাতালটা পরিবর্তন করে আরেক জায়গায় করতে পারবেন না। এটা মানবিক বিষয়। এটা মানবিক জায়গা থেকেই দেখা উচিত।’

দেশের চিকিৎসাব্যবস্থা উন্নয়নে অন্তর্বর্তী সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আমি মনে করি, এটা আমাদের সবার দায়িত্ব–যাঁরা নীতিনির্ধারণী জায়গায় থাকেন। দেশের চিকিৎসাব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে যাওয়া, যাতে দুরারোগ্য রোগের চিকিৎসা দেশে পেতে পারি। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে।

‘চিকিৎসার ক্ষেত্রে আমরা একটি দেশের ওপর খুব বেশি নির্ভরশীল ছিলাম। সেই জায়গা থেকে আমাদের দেশে চীনের সহযোগিতায় কয়েকটি হাসপাতাল করার ব্যাপারে কমিটমেন্ট এসেছে। এই কাজগুলো হয়ে গেলে আমরা মনে করি বাংলাদেশ স্বাস্থ্য খাতে আত্মনির্ভরশীল হবে।’ উৎস: আজকের পত্রিকা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়