শিরোনাম
◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৮ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

ইউএনবি: অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন করে দিয়েছি তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের সাধারণ মানুষ সঠিক বিচার পাবে। তিনি বলেন, এমন আরও অনেক কাজ করা হয়েছে যার ফল পরবর্তীতে পাওয়া যাবে।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, আমরা প্রায়ই শুনি, আপনি কি করেছেন? শহীদের রক্তের উপর আপনি এখানে বসেছেন? আমরা আপনাকে এখানে বসিয়েছি? আমি বলতে চাই, আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা না যে, আমি যা করছি তা দেখতে পারবেন। আমি কি করছি তা আমার কাজের মধ্য দিয়ে দেখতে পারবেন। আমি অনেক কাজ করেছি যা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি।

আইন উপদেষ্টা বলেন, এই মাধ্যমে অনেকের মামলা ছাড়া কম সময় ও কম খরচে বিরোধ সমাধান হচ্ছে। মামলা করার আগে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতার কার্যক্রমের দারস্থ হতে হবে। পরে চাইলে মামলায় যেতে পারবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আইনগত সহায়তা সম্প্রসারণ ও আরও গতিশীল করতে ইতিমধ্যে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে। অধ্যাদেশের আওতাভুক্ত বিষয়গুলো—যেমন পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, অগ্রক্রয়, বন্টন, যৌতুক ইত্যাদি—এখন থেকে মামলাপূর্ব মধ্যস্থতার আওতায় আনা হচ্ছে।

প্রথম ধাপে এই বাধ্যতামূলক বিধান ১৮ সেপ্টেম্বর থেকে দেশের ১২ জেলায় কার্যকর হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়