শিরোনাম
◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:২৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগ নেতা পিন্টু দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে গ্রেফতার

নোয়াখালী পৌর আওয়ামী লীগ শাখার সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়ান্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম।

তিনি বলেন, ঢাকায় ডিবি পুলিশের একটি দল আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেফতার করেছে। সুধারাম থানায় তার বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলা রয়েছে।

এর আগে, রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকার এলাকায় দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসা থেকে ডিবি পুলিশের একটি দল পিন্টুকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত পিন্টু্র বাড়ি নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃঞ্চরামপুর এলাকায়। খোঁজ নিয়ে জানা যায়, ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়