শিরোনাম
◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে যা জানাল বোয়েসেল

মালয়েশিয়ার নিয়মিত শ্রমবাজার এখনও খোলেনি বলে গমনেচ্ছু কর্মীদের সতর্ক করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৩১মে’র মধ্যে যেসব বাংলাদেশি কর্মী সব প্রক্রিয়া সম্পন্ন করার পর এবং ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও নানা জটিলতায় মালয়েশিয়ায় যেতে পারেননি, সে-সব তালিকাভুক্ত কর্মীদের সরকারি উদ্যোগে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি একটি বিশেষ উদ্যোগ। গত বছরে যেতে না পারা কেবলমাত্র ৭ হাজার ৮৭৩ জন তালিকাভুক্ত কর্মীর জন্য এ প্রক্রিয়া প্রযোজ্য। এ বিষয়ে যেকোনও প্রকার বিভ্রান্তি এড়ানোর জন্য জনসাধারণকে সতর্ক করা হচ্ছে।

বোয়েসেল বলছে, মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে মর্মে কিছু অসাধু মহল বিভ্রান্তি ছড়িয়ে নিরীহ কর্মীদের কাছ থেকে অর্থ আদায়ের অপতৎপরতায় লিপ্ত হতে পারে।

উল্লেখ্য, তালিকাভুক্ত কর্মীরা নির্ধারিত সেক্টর (কনস্ট্রাকশন, ট্যুরিজম)-এ প্রশিক্ষণ গ্রহণপূর্বক সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় মাত্র ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকায় শুধুমাত্র বোয়েসেল-এর মাধ্যমে মালয়েশিয়ায় যেতে পারবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়