শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৬ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ‘মানাসলু’ জয় করলেন তৌফিক আহমেদ

বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করলেন পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। তিনি পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘মানাসলু’ জয় করেছেন। গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় ৮ হাজার ১৬৩ মিটার (২৬ হাজার ৭৮১ ফুট) উচ্চতার এই পর্বত চূড়ায় আরোহণ করে তিনি সেখানে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ান।

এই দুঃসাহসিক অভিযানের আয়োজক আল্টিটুইড হান্টারের প্রতিষ্ঠাতা ফজলুর রহমান শামীম তমালের সফলভাবে চূড়া জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১ সেপ্টেম্বর বিশ্বের অষ্টম উচ্চতম এই পর্বত জয়ের লক্ষ্যে তিনি যাত্রা শুরু করেন। অভিযাত্রার পূর্বে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার তার হাতে জাতীয় পতাকা তুলে দেন।

দীর্ঘ ১৪ বছর ধরে দেশ-বিদেশে ট্রেকিং ও উচ্চ পর্বতারোহণের সঙ্গে যুক্ত তৌফিক আহমেদ তমাল। তিনি ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক ও উচ্চতর পর্বতারোহণ প্রশিক্ষণ নিয়েছেন।

মানাসলু জয়ের আগে তার উল্লেখযোগ্য পর্বতারোহণগুলোর মধ্যে রয়েছে, প্রথম বাংলাদেশি হিসেবে শীতকালীন অভিযানে থার্পু চুল্লি জয় এবং প্রথম বাংলাদেশি হিসেবে ভাগীরথী-২ (৬ হাজার ৫১২ মিটার) জয়। এছাড়া, গত বছর তিনি বিশ্বের অন্যতম কঠিন শৃঙ্গ মাউন্ট আমা দাবলাম (৬ হাজার ৮১৪ মিটার) সফলভাবে জয় করেন।

উল্লেখ্য, পশ্চিম-মধ্য নেপালের নেপালি হিমালয়ের অংশ মানসিরি হিমালে অবস্থিত এই মানাসলু পর্বত বিশ্বের অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ হলেও এটি বিশ্বের প্রাণঘাতী পর্বতগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। ১৯৫৬ সালের ৯ মে তোশিও ইমানিশি ও গ্যালজেন নরবু প্রথম এই পর্বত জয় করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়