শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৫ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বৈঠকে ভিসা ছাড় চুক্তি স্বাক্ষর

কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড় সংক্রান্ত চুক্তি সই করেছে বাংলাদেশ ও উজবেকিস্তান।  

জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বখতিয়র সাইদভের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষীয় বৈঠকে এই চুক্তি সই করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উজবেকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ এবং বাংলাদেশ থেকে উজবেকিস্তানে আধাদক্ষ ও দক্ষ মানবসম্পদ রফতানিসহ বাণিজ্য, বিনিয়োগ, উচ্চশিক্ষা ও যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে তারা আলোচনা করেন।

এ ছাড়া তারা বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন। সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়