শিরোনাম
◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ১২:২৭ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা বাংলাদেশের

খুররম জামান,  ডিপ্লোমেটিক অ্যাফেয়ার্স এডিটর : ১৫ অক্টোবর ২০২৫ তারিখে ভারতের ত্রিপুরায় একদল জনতার দ্বারা তিন বাংলাদেশি নাগরিককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তি এ নিন্দা জানিয়েছে। বলা হয়েছে, এই জঘন্য কাজটি মানবাধিকার এবং আইনের শাসনের একটি অগ্রহণযোগ্য এবং গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার এই নিন্দনীয় ঘটনার জন্য তীব্র উদ্বেগ প্রকাশ করছে এবং ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে তারা এই ঘটনার অবিলম্বে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করুক এবং এই ধরনের অমানবিক কাজের পুনরাবৃত্তি বন্ধে আন্তরিক প্রচেষ্টা চালাক। অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

বাংলাদেশ সরকার জোর দিয়ে বলছে যে, জাতীয়তা নির্বিশেষে সকল ব্যক্তি, তারা অসাবধানতাবশত সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন, তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়