শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৬:২৭ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীদের জন্য নতুন সুখবর, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর চিন্তা করছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, তারা বিভিন্ন জায়গায় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়েছে।

’বিমানভাড়া কমানো হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিমানভাড়া তো প্রতিযোগিতার বিষয়, তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে কমানো হলে অন্যান্য এয়ারলাইনসও ভাড়া কমাবে।’

এ সময় স্বরাষ্ট উপদেষ্টা জানান, শিগগিরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে। পাসপোর্ট দেখিয়েই যেন যাত্রীরা ঢুকে যেতে পারেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়