শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৯:৫৪ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে রুহাব

বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শিশু আয়ান খান রুহাব। মাত্র আট মাস বয়সেই রুহাব এই বিশেষ স্বীকৃতি পেয়েছে।

রুহাবের বাবা ইমরান রাব্বি, পরিবেশবাদী সংগঠন গ্রীনম্যানের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মা আয়শা আক্তার কিরণের সমন্বয়ক হিসেবে কাজ করছেন। তাদের এই উদ্যোগের মাধ্যমে শিশুর জীবনের শুরু থেকেই প্রকৃতির প্রতি দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।

চলতি বছরের ১০ ফেব্রুয়ারি রুহাবের জন্ম। তার ভবিষ্যৎ জীবনকে কার্বন-নিউট্রাল করতে ইমরান ও আয়েশা সাতক্ষীরায় ৫৮০টি গাছ রোপণ করেছেন, যা রুহাবের জীবনব্যাপী কার্বন নিঃসরণ অফসেট করবে। এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (ICCCAD)-এর গ্রান্টজয়ী উদ্যোগ ঢাকা প্ল্যান্টারস থেকে স্বীকৃতি পেয়েছে, টেকসই উন্নয়নে অবদানের জন্য।

ইমরান রাব্বি বলেন, 'আমরা রুহাবের জন্য গাছ লাগিয়েছি, যেন সে বিশুদ্ধ বাতাস ও সবুজ পরিবেশে বড় হতে পারে। এটা তার ভবিষ্যৎ ও পৃথিবীর জন্য আমাদের ছোট্ট একটি উদ্যোগ মাত্র । সবাই রুহাবের জন্য দোয়া করবেন, যেন সে সুন্দর মনের মানুষ হয় এবং প্রকৃতির সাথে বেড়ে ওঠে।'

পরিবেশ সচেতনতার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হওয়া ছাড়াও বাংলাদেশের টেকসই উন্নয়ন ও জলবায়ু অভিযোজন প্রচেষ্টায় এক নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়