শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৯:১৯ রাত
আপডেট : ১১ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিসেম্বরে এক দিন নিলেই টানা ৪ দিন ছুটি, নভেম্বরে কত দিন?

২০২৫ সাল শেষ হতে এখনও দুই মাসেরও বেশি সময় বাকি। তবে সরকারি চাকরিজীবীদের জন্য বছরের শেষ দিকে অপেক্ষা করছে টানা তিন দিনের ছুটি। এর সাথে আগে পরে যে কোনো একদিন ছুটি নিলেই টানা ৪ দিন ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের। তবে নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি নেই। ডিসেম্বরে রয়েছে দুটি সাধারণ ছুটি, যার একটি বৃহস্পতিবার পড়ায় শুক্র ও শনি মিলে আসছে টানা অবকাশের সুযোগ।

চলতি বছরের শেষ দুটি ছুটি হলো—

১৬ ডিসেম্বর (মঙ্গলবার): বিজয় দিবস

২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার): যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন

বড়দিন বৃহস্পতিবার পড়ায় এর সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার (২৬ ও ২৭ ডিসেম্বর)। ফলে সরকারি চাকরিজীবীরা চাইলে এই সময়টায় এক দিনও অতিরিক্ত ছুটি না নিয়েই তিন দিনের লম্বা ছুটি উপভোগ করতে পারবেন।

অন্যদিকে, নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি নেই, ফলে দীর্ঘ বিরতির সুযোগ থাকছে না। তাই অনেকেই ডিসেম্বরের টানা ছুটির সময়টিকে বছরের শেষ ভ্রমণ বা পারিবারিক আয়োজনের জন্য সেরা সুযোগ হিসেবে দেখছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ছুটির এই ক্যালেন্ডার অনুযায়ী বড়দিনের টানা তিন দিনের বিরতি সরকারি কর্মচারীদের বছরের শেষ ছুটি হিসেবে বিবেচিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়