শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় চিড়িয়াখানায় শিগগিরই আসছে নতুন প্রাণী: উপদেষ্টা ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘শিগগিরই জাতীয় চিড়িয়াখানায় নতুন প্রাণী আসবে। অনেকগুলো প্রাণীর স্বাভাবিক আয়ু ফুরিয়ে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে চিড়িয়াখানা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। 

ফরিদা আখতার বলেন, ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জাতির একটি অমূল্য সম্পদ, যেখানে দেশের সভ্যতা, সংস্কৃতি ও আচরণের প্রতিফলন ঘটে।

আমরা এমন একটি চিড়িয়াখানা গড়ে তুলতে চাই, যা সবার জন্য হবে সুন্দর, শিক্ষণীয় ও বিনোদনমূলক।’

দর্শনার্থীদের আচরণ প্রসঙ্গে প্রাণিসম্পদ উপদেষ্টা বলেছেন, ‘অনেক সময় দর্শনার্থীরা অতিরিক্ত আনন্দে প্রাণীদের উত্ত্যক্ত করে থাকেন।’ কোনো প্রাণীকে যেন উত্ত্যক্ত করা না হয়, সে বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা এবং একই সাথে দর্শনার্থীদের আরো সচেতন ও আন্তরিক হওয়ার আহ্বান জানান উপদেষ্টা। 

তিনি বলেন, ‘চিড়িয়াখানায় জনবলের ঘাটতি রয়েছে।

বিষয়টি দ্রুত সমাধান করা হবে।’ চিড়িয়াখানার সার্বিক পরিবেশ উন্নয়নে আরো কিছু পরিকল্পনা রয়েছে বলেও জানান উপদেষ্টা। চিড়িয়াখানা পরিদর্শনের পাশাপাশি প্রাণী সম্পর্কে জ্ঞান অর্জন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়