শিরোনাম
◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৮:৪৬ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়ার অ্যাডমিরাল সোহায়েল কেরানীগঞ্জ কারাগারে আছেন, জানাল কারা অধিদপ্তর

চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে কানাডার টরন্টোতে দেখা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়েছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছে বাংলাদেশ কারা অধিদপ্তর।

রোববার (২৬ অক্টোবর) সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কারা কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ জানায়, রিয়ার অ্যাডমিরাল (অব.) সোহায়েল সংক্রান্ত এক‌টি প্রপাগন্ডা ছা‌ড়া‌নো হচ্ছে, যা সত্য নয়। তি‌নি বর্তমা‌নে কেরানীগঞ্জ কারাগা‌রে আটক আছেন।’

জনগণকে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে বিশ্বাস না করতে আহ্বান জানিয়ে জেল কর্তৃপক্ষ আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব পোস্টের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

এর আগে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়, রিয়ার অ্যাডমিরাল সোহায়েলকে এক সামরিক কর্মকর্তা টরন্টোর স্কারবরো এলাকায় দেখেছেন।

তার আগে গত বছরের ২০ আগস্ট চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে বনানী এলাকা থেকে আটক করে পুলিশ। তার আগে ৭ আগস্ট বন্দর চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে তাকে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিনের কমান্ডার হিসেবে বদলি করা হয়।

২০২৩ সালের ১২ এপ্রিল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে মোহাম্মদ সোহায়েল ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন। মোহাম্মদ সোহায়েল ২০১০ সাল থেকে পরবর্তী দুই বছর র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক ছিলেন। সূত্র: কালবেলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়