শিরোনাম
◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৪:১১ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস নিয়ে সুখবর

৯ম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। আজ বুধবার জাতীয় পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এ প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)।

বিএফএ এর পক্ষ থেকে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ বেতন এক লাখ ৪০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া মূল বেতনের ৬০ শতাংশ করার দাবি জানিয়েছে বিএফএ।

এটি সব গ্রেডের চাকরিজীবীদের জন্য সব ক্ষেত্রে করার প্রস্তাব দেওয়া হয়েছে।
লিখিত প্রস্তাবে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বন অধিদপ্তরে নিয়োজিত ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন সব ফরেস্টারদের বেতন গ্রেড অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় ১০ম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশনা (রীট নং ৭০০১/২০১৭ ও সিভিল পিটিশন নং ২৭৩৬/২০২১) অনুযায়ী ফরেস্টারদের প্রাপ্য বেতন ও পদমর্যাদা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

বিএফএ তাদের প্রস্তাবনায়, শিক্ষা ভাতার ক্ষেত্রে একজন সন্তানের জন্য ২ হাজার টাকা এবং দুইজন সন্তানের জন্য ৪ হাজার টাকা করা, চিকিৎসা ভাতা প্রতি মাসে ৫ হাজার টাকা করা, টিফিন ভাতা প্রতি মাসে ৩ হাজার টাকা, বৈশাখী ভাতা মূল বেতনের সমান প্রদানের জন্য বলা হয়েছে।

বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ করা এবং পেনশন ১০০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
 
বন অধিদপ্তরের মাঠ পর্যায়ে নিয়োজিত সব কর্মচারীদের ঝুঁকি ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার দাবি করা হয়েছে। সরকারি দায়িত্ব পালনকালীন সময় আহত বা নিহত হলে তাৎক্ষণিক চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করারও দাবি তুলেছে সংগঠনটি।

দীর্ঘ বিরতি না দিয়ে প্রতি পাঁচ বছর পর পর পে কমিশন গঠন করে মূল্যস্ফীতি ও ব্যায়ের ওপর নির্ভর করে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা আপডেট করার দাবি জানিয়য়েছে বিএফএ। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়