শিরোনাম
◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৪:১৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইবতেদায়ী শিক্ষকদের ‘ভুখা মিছিলে’ পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড

চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করা ইবতেদায়ি শিক্ষকদের ওপর জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের লাঠিপেটা করে ‍পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রেসক্লাবের সামনে তাঁবু টানিয়ে আন্দোলন করছিলেন ইবতেদায়ি শিক্ষকরা। আজ সড়ক অবরোধ করে আন্দোলন করতে গেলে পুলিশ তাদের সড়ক ছাড়তে অনুরোধ জানায়। কিন্তু শিক্ষকরা উত্তেজিত হয়ে সড়ক থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরুর চেষ্টা করে। পুলিশের অনুরোধে কর্ণপাত না করায় তাদের ছত্রভঙ্গ করা হয়।

ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় দাবিতে ইবতেদায়ি শিক্ষকরা প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছিলেন। দাবিগুলো হলো– স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা; রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্ত করা; স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার আলাদা নীতিমালা প্রণয়ন করা।

এছাড়া পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদন দেওয়া; প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেওয়া এবং প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় প্রাক্‌-প্রাথমিক শ্রেণি খোলা অনুমোদনের ব্যবস্থা নেওয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়