শিরোনাম
◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণভোট নির্বাচনের আগে না পরে—এখনো জানা যায়নি: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘গণভোটের বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই। গণভোট নির্বাচনের আগে হবে না পরে হবে, বিষয়টি নিয়ে সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছেন সেটি আমাদের কাছে এখনো পৌঁছায়নি। এ বিষয়ে সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।’

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জাতীয় নির্বাচন নিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনের কর্মপরিকল্পনা ইতিমধ্যে প্রকাশ করেছি। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে আমরা ঘোষণা করব।’

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে, সেটির অপেক্ষায় আছি। আশা করছি আপনাদের মিডিয়ার সহযোগিতায় আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। ’

এ নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা জানেন, নির্বাচন পরিকল্পনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটি তফসিল থাকে।  সময় সময় নির্বাচন কমিশন এটির পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে থাকে। আমরা বিধিমালা সম্পন্ন করে ফেলেছি। প্রবাসী ভোটারদের আমরা নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু করব এবং যারা কয়েদি আসামি রয়েছেন তারাও যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা। পরে তিনি কুয়াকাটায় একটি কর্মশালায় যোগ দিতে পটুয়াখালী ত্যাগ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়