শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ১১:৩৩ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার!

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, সোমবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং ডাকা হয়েছে। ধারণা করা হচ্ছে, উপদেষ্টা পরিষদের সভা শেষে এই প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হবে।

প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। তবে ব্রিফিং কে করবেন সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এতদিন সাধারণত ব্রিফিং করা হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

এর আগে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “গণভোট নিয়ে বিরোধ তো তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে। এসব বিষয়ে আমাদের একটা সময় সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। আমরা তাকে সহায়তা করার জন্য থাকবো। সিদ্ধান্ত নির্দিষ্ট কেউ নেবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সঙ্গে পরামর্শের প্রয়োজন হলে তিনি করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নেবো সেখানে আমরা দৃঢ় থাকবো। আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে।” উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়