শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০১:১৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশে কড়াকড়ি: প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

সৌদি আরবে অনুমতি ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন বা তাতে অংশ না নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি অননুমোদিত কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে কয়েকজন বাংলাদেশি গ্রেফতার হওয়ার পর এ সতর্কতা জারি করা হয়।

বুধবার (৫ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনুমতি ছাড়া ইভেন্ট আয়োজন, হোটেল-রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসায় সমাবেশ করা ও সংগঠনের নামে ব্যানার ব্যবহার করে অনুষ্ঠান করার অভিযোগ পাওয়া গেছে। এসব কার্যক্রম সৌদি আরবের আইন লঙ্ঘন হওয়ায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দূতাবাস আরও জানায়, সৌদি আরবে যে কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন বা অংশগ্রহণের জন্য কর্তৃপক্ষের অনুমতি বাধ্যতামূলক। আইন লঙ্ঘন করলে শাস্তির মুখে পড়তে হবে। তাই কোনো অননুমোদিত কার্যক্রমে অংশ না নিতে প্রবাসীদের অনুরোধ জানানো হচ্ছে।

এছাড়া সৌদি আরবের আইন-কানুন কঠোরভাবে মেনে চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়