শিরোনাম
◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০১:৫৯ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসছে টানা তিনদিনের ছুটি

চলতি বছর শেষ হতে এখনও বাকি দুই মাসেরও বেশি সময়। এর মধ্যেই আসছে বছরের শেষ দিকের টানা ছুটির সুযোগ। ডিসেম্বরের শেষ দিকে একটানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এ বছরে আরও দুটি সাধারণ ছুটি রয়েছে—বিজয় দিবস (১৬ ডিসেম্বর, মঙ্গলবার) এবং বড়দিন বা যিশুখ্রিস্টের জন্মদিন (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার)। বড়দিন বৃহস্পতিবার হওয়ায় এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার যুক্ত হয়ে তৈরি হচ্ছে টানা তিন দিনের ছুটি।

অন্যদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে এ অনুমোদন দেওয়া হয়। নতুন তালিকা অনুযায়ী, ২০২৬ সালে মোট সরকারি ছুটি থাকছে ২৮ দিন, তবে এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়ায় কার্যকর ছুটি থাকবে ১৯ দিন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়