শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি, গণপরিবহন চালানোর ঘোষণা মালিক সমিতির

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের কর্মসূচির দিনও সারা দেশে গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকবে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ।

তিনি জানান, অন্যান্য দিনের মতো আগামীকালও সড়কে গণপরিবহন চলবে। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবহন মালিক সমিতি আরও জানায়, কোথাও যাতে কোনো বাসে অগ্নিকাণ্ড না ঘটে, সেজন্য পরিবহন মালিক এবং প্রতিটি বাস টার্মিনালের সংশ্লিষ্টদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বাসগুলোতে আবশ্যিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের কথাও বলা হয়েছে।

এদিকে শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে মালিক সমিতি জানায়, ১০ নভেম্বর দিনগত রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় এক পরিবহন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান এবং আরও দুইজন শ্রমিক আহত হন। নিহত ও আহত শ্রমিকদের প্রতি প্রতিবাদ হিসেবে আজ ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা। তারা আজ রাতভর এবং আগামীকালও টার্মিনাল পাহারা দেবেন বলে জানানো হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়