শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৩:৫৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে ইনফ্যান্ট্রি রেজিমেন্টকে সেনাপ্রধানের আহ্বান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট-এর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজশাহী সেনানিবাসে 'বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট'-এর ২০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সেনাপ্রধান এই আহ্বান জানান।

এ সময়, তিনি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় তাদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাপ্রধান এই রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।

এর আগে, জেনারেল ওয়াকার-উজ-জামান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়