শিরোনাম
◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০২:২১ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

দেশে সংঘটিত ভূমিকম্পে নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এর মধ্যে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা জেলা প্রশাসনের মাধ্যমে সহযোগিতা দেওয়া হচ্ছে এবং অব্যাহত আছে।

শনিবার (২২ নভেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্প পরবর্তী সময়ে তাৎক্ষণিকভাবে শুক্রবার (২১ নভেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জরুরি সাড়াদান কেন্দ্র খোলা হয়েছে। কেন্দ্রের টেলিফোন নম্বর ০২৫৮৮১১৬৫১। কেন্দ্র থেকে সব জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মাগুরা জেলা থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া যায়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, ঢাকা জেলায় বিশেষ করে রাজাধানীতে চারজন নিহত ও ৫৯ জন আহত, নারায়ণঞ্জে ১ জন নিহত ও ১৮ জন আহত, নরসিংদীতে ৫ জন নিহত ও ১১০ জন আহত, গাজীপুরে ২৫২ জন আহত এবং মাগুরাতে ২২ জন আহত হয়। সব মিলিয়ে ১০ জন নিহত ও ৪৬১ জন আহতের তথ্য জানানো হয়েছে।

এদিকে আবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

তবে, ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যানুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭।

ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৩।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ।

এ ছাড়াও শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ‍উৎস: ইত্তেফাক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়