শিরোনাম
◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৫ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ৩ দিনের ছুটি আসছে চলতি মাসে 

চলতি ডিসেম্বরে একটি ছুটি পড়েছে বৃহস্পতিবার। এরপর যেহেতু শুক্র-শনিবার, ফলে টানা ৩ দিন ছুটির স্বাদ পাবেন চাকরিজীবীরা।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর আরও দুটি ছুটি পাবেন চাকরিজীবীরা। সবগুলোই সাধারণ ছুটি। তবে নভেম্বরে কোনো ছুটি নেই। বছরের শেষে রয়েছে দুটি ছুটি, যার মধ্যে একটির সঙ্গে শুক্র ও শনিবার মিলিছে।

চলতি বছর দুটি ছুটির মধ্যে বিজয় দিবস মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এবং যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। এর মধ্যে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় এর সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। অর্থাৎ টানা ৩ দিন ছুটি কাটাতে পারবেন চাকরিজীবীরা।

এদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গত ৬ অক্টোবর বিকেলে এ ছুটি অনুমোদন হয়। তবে এবার ছুটি কমেছে। মোট ছুটি ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার হওয়ায় মূল ছুটি হবে ১৯ দিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়