শিরোনাম
◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৬ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়েমেন ও বাংলাদেশের মানুষের খাদ্য ও পানির নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাজ্য-সৌদি আরবের যৌথ প্রকল্পের ঘোষণা

যুক্তরাজ্য এবং সৌদি আরব ইয়েমেন ও বাংলাদেশে খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবিলা এবং ১০ লাখের বেশি ঝুঁকিপূর্ণ মানুষের জন্য পানির অ্যাক্সেস উন্নত করার জন্য নতুন যৌথ মানবিক প্রকল্প ঘোষণা করেছে।

বুধবার ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ থেকে ২ ডিসেম্বর যুক্তরাজ্য এবং সৌদি আরব আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা সংক্রান্ত তৃতীয় কৌশলগত সংলাপ আয়োজন করে। উভয় দেশ ইয়েমেন ও বাংলাদেশে খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলা এবং ১০ লাখের বেশি ঝুঁকিপূর্ণ মানুষের জন্য পানির অ্যাক্সেস উন্নত করার জন্য নতুন যৌথ মানবিক প্রকল্প ঘোষণা করেছে।

ব্রিটিশ আন্তর্জাতিক বিনিয়োগ এবং সৌদি একসাবের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক উদ্ভাবনী অর্থায়ন এবং দীর্ঘমেয়াদি সহ-বিনিয়োগের সুযোগের উপর আরও প্রযুক্তিগত সংলাপ সক্ষম করবে। উভয় অংশীদার বহুপাক্ষিক সংস্কারের ওপর যৌথ সমর্থন এবং সমন্বয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যাতে সাহায্য আরও কার্যকর এবং স্বচ্ছ হয়।

ব্রিটিশ হাইকমিশন বলছে, এই অংশীদারিত্ব আন্তর্জাতিক উন্নয়নের জন্য একটি আধুনিক পদ্ধতির প্রতিফলন ঘটায়, যেখানে জীবন রক্ষাকারী প্রভাব প্রদানের জন্য সম্পদ এবং দক্ষতার সমন্বয় করা হয়।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়