শিরোনাম
◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০১:৪৮ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন নিয়ে সব ভয় কেটে যাবে, হবে ভোট উৎসব: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের দিন যত এগিয়ে আসবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে। সাম্প্রতিক ‘হাদি হত্যাকাণ্ডে’র প্রেক্ষাপটে মানুষের মনে কিছুটা উদ্বেগ থাকা স্বাভাবিক হলেও, সময়ের সাথে সাথে ভোট নিয়ে সব ভয় কেটে যাবে এবং আগামী নির্বাচনে একটি 'ভোট উৎসব' হবে।

আজ সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ডাক বিভাগে পোস্টাল ভোটের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, পোস্টাল ভোটের নিবন্ধনের জন্য আর মাত্র তিন দিন সময় বাকি আছে। দেশের ভেতরে যারা এই প্রক্রিয়ায় ভোট দিতে চান, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান তিনি। এই ‘হাইব্রিড সমাধান’ সারা বিশ্বে একটি মডেল হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা রয়েছে উল্লেখ করে সিইসি বলেন, “রাজনৈতিক দল ও ভোটাররা দেশের মঙ্গল চায়। বর্তমানে ভোটের পরিবেশ পরিপূর্ণভাবে বজায় আছে এবং আমরা পোস্টাল ভোটের অগ্রগতিতে সন্তুষ্ট।” তিনি প্রত্যাশা করেন যে, শেষ তিন দিনে নিবন্ধনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়