শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি!

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার ব্যাংক খোলা রাখতে ইসির চিঠি

নির্বাচন কমিশন (ইসি) আগামী শনিবার (২৭ ডিসেম্বর) তফসিলি ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক লেনদেন নির্বিঘ্ন করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে, যাতে সম্ভাব্য প্রার্থী বা তাদের এজেন্টরা প্রয়োজনীয় আর্থিক কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে পারেন।

পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা বাড়ানোর বিষয়ে তিনি জানান, পূর্ব নির্ধারিত ২৫ ডিসেম্বরের পরিবর্তে এখন নিবন্ধনের সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। যারা এখনো নিবন্ধন করেননি, তাদের এই সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

এর আগে নির্বাচন কমিশন আলাদাভাবে জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে। বৈঠকে আসন্ন নির্বাচনে সুষ্ঠু ভোট আয়োজনের সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দল দুটি। একই সঙ্গে কমিশনের সক্ষমতা বাড়ানো ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাদের প্রতিনিধিরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়