শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৩ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমান-আনিসুলের পরবর্তী শুনানি মঙ্গলবার, ভয়েস রেকর্ড পরীক্ষায় বিদেশি বিশেষজ্ঞের আবেদন খারিজ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। রোববার (৪ জানুয়ারি) ১০টার পর ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী কারাগারে থাকা সালমান ও আনিসুলকে হাজির করা হয়।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি অনুষ্ঠিত হয়। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানির সময় সালমান এফ রহমান ও আনিসুল হক বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করেন এবং নিজেদের ভয়েস রেকর্ড পরীক্ষা করার জন্য বিদেশি বিশেষজ্ঞের সাহায্য চাওয়ার আবেদনও করেন। তবে ট্রাইব্যুনাল আবেদনটি খারিজ করে দিয়েছে। সালমানের আইনজীবী আদালতে দাবি করেন, যেদিন তাদের বিরুদ্ধে কারফিউ দিয়ে গুলি চালানোর পরিকল্পনা নেয়া হয়েছিল, সেই দিনে তাদের ফোনে কোনও কথা হয়নি।

ট্রাইব্যুনাল জানায়, ইতিমধ্যেই প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে ট্রাইব্যুনাল আবেদনটি নথিভুক্ত রাখার নির্দেশ দেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান উল্লেখ করেন, মৃত্যু ছাড়া আর কোনও কারণে আইনজীবীর সময় বাড়ানো হবে না।

২০১৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানি দেয়াসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম অভিযোগ গঠনের আবেদন করেন। গত ২২ ডিসেম্বর অভিযোগ গঠন ও বিচার শুরুর আবেদন জানান।

সালমান এফ রহমান ও আনিসুল হক ২০২৪ সালের ১৩ আগস্ট গ্রেপ্তার হন এবং বর্তমানে কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে রাজধানীর মিরপুর এলাকায় ১৫ জনকে হত্যাসহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়