শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ১১:৫৫ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার ড্যান্সার মীম হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের কালাচাঁদপুরে বার ড্যান্সার সাদিয়া রহমান মীম হত্যাকাণ্ডের নৃশংসতা দেখে শিউরে উঠছেন তদন্তকারী কর্মকর্তারাও। পুলিশের ধারণা, এটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়; বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও চরম আক্রোশের বহিঃপ্রকাশ।

নিহতের শরীরের উপরিভাগে ২০টিরও বেশি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে স্পষ্ট, ঘাতক মীমকে পরিকল্পিতভাবে এবং ভয়াবহ যন্ত্রণা দিয়ে হত্যা করেছে।

ঘটনার দুদিন পেরিয়ে গেলেও এখনো মূল ঘাতক ধরাছোঁয়ার বাইরে। তবে রহস্য উদ্‌ঘাটনে নিহতের রুমমেটসহ ছয়জনকে হেফাজতে নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গুলশান থানা পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট একাধিক পুলিশ কর্মকর্তা জানান, সাদিয়ার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “নাভির ওপর থেকে মুখমণ্ডল পর্যন্ত অন্তত ২০টি গভীর ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, ঘরে থাকা সাধারণ ফল কাটার চাকু দিয়ে উপর্যুপরি কুপিয়ে এবং গলা কেটে তাকে হত্যা করা হয়েছে।” আঘাতের ধরন দেখে মনে হচ্ছে, খুনি অত্যন্ত ঠান্ডা মাথায় ব্যক্তিগত আক্রোশ থেকেই এ নৃশংসতা চালিয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, “হত্যাকাণ্ডের মোটিফ ও ধরন বিশ্লেষণ করে প্রাথমিকভাবে মনে হচ্ছে, মীম কোনো পরিচিত ব্যক্তির চরম আক্রোশের শিকার হয়েছেন। ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ সূত্র জানায়, নিহতের রুমমেট নুসরাত, তার বন্ধু লিজা, রাব্বি ও মুরাদসহ মোট ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় নিহত মীমের বড় বোন শাহিদা আক্তার বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বোনের সঙ্গে কারও শত্রুতা ছিল বলে কখনো শুনিনি। কারা, কী কারণে তাকে এত নৃশংসভাবে হত্যা করল—আমি তার বিচার চাই।”

পুলিশের প্রাথমিক ধারণা, পেশাগত দ্বন্দ্ব, প্রেমঘটিত জটিলতা অথবা পরিচিত কারও সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। কারণ, বাসার ভেতরে ঢুকে এমন নৃশংস হামলা চালিয়ে নির্বিঘ্নে পালিয়ে যাওয়া কোনো অচেনা ব্যক্তির পক্ষে কঠিন।

উল্লেখ্য, গত শনিবার রাতে গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মীমের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি এখনো উদ্ধার হয়নি। উৎস: নিউজি24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়