শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০২:৪৫ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীদের আচরণবিধি ভঙ্গের দায় ব্যক্তির, কমিশনের নয়: ইসি সচিব

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির ওপরই বর্তাবে— এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, আজ থেকেই দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। 

এসময় ভোটের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, 'জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ফলাফল যেহেতু একসাথেই প্রকাশ করা হবে, তাই পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে।'

 নির্বাচনের মাঠে 'লেভেল প্লেয়িং ফিল্ড' আছে কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন, সমান সুযোগ আছে বলেই প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারছেন। 

তিনি আরও বলেন, আচরণবিধি লঙ্ঘনের প্রতিকারের জন্য সরাসরি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জানাতে হবে। ইসিতে অভিযোগ করলে আইনি প্রক্রিয়ার কারণে সময় বেশি লাগতে পারে।

তবে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে এখন পর্যন্ত আদালতের পক্ষ থেকে কোনো নির্দেশনা বা আদেশের কপি কমিশন হাতে পায়নি।

এর আগে, কূটনীতিকদের সাথে ইসির অনুষ্ঠিত বৈঠকের নানা দিকও গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়