শিরোনাম
◈ ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও ‘স্বাধীন’ পলাতকরা ◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে 

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৪:৪১ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন পর্যবেক্ষণ না পাঠালেও পরিস্থিতি জানতে ইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কারও পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি নিয়ে কোনো 'বাড়াবাড়ি' বা হয়রানির খবর আছে কি না, নির্বাচন কমিশনের (ইসি) কাছে তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি জানান, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং তার দুজন প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন।

ইসি সচিব বলেন, 'যুক্তরাষ্ট্র জানতে চেয়েছিল, কোনো জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কারও কাছ থেকে বাড়াবাড়ির কোনো খবর আমরা পেয়েছি কি না। আমরা বলেছি, প্রাথমিকভাবে এসব অভিযোগ স্থানীয়ভাবেই নিষ্পত্তি হয়। আমাদের জানা মতে এমন কোনো ঘটনা ঘটেনি। তবে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমরা তার উত্তর দেব।'

তিনি জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো কীভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহ দেখিয়েছে। ইসি সচিব বলেন, 'আমরা জানিয়েছি যে আমাদের কমপ্লেইন ম্যানেজমেন্ট সেল রয়েছে। এ ছাড়া নির্বাচনী এলাকায় ইনকোয়ারি কমিটি, অ্যাডজুডিকেশন কমিটি এবং ম্যাজিস্ট্রেটরা এসব বিষয় সমন্বয় করছেন এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে।'

নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে। ইসি সচিব বলেন, 'আমরা জানিয়েছি, প্রায় সাড়ে ৯ লাখ নিরাপত্তাকর্মী বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করবেন।'

বৈঠকে পোস্টাল ব্যালট নিয়ে মার্কিন প্রতিনিধিদলের বিশেষ কৌতূহল ছিল বলে জানান আখতার আহমেদ। তিনি বলেন, 'পোস্টাল ব্যালটের প্রক্রিয়া, গণনা এবং সময়সীমা নিয়ে আমরা তাদের বিস্তারিত জানিয়েছি। নমুনা ব্যালট দেখে তারা বলেছেন, বিষয়টি জটিল ও কষ্টসাধ্য। তবে তারা আমাদের শুভকামনা জানিয়েছেন।'

ইসি সচিব জানান, এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো আনুষ্ঠানিক পর্যবেক্ষক পাঠাবে না। তবে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় তাদের পক্ষ থেকে স্বাধীন পর্যবেক্ষকরা পরিস্থিতি দেখতে যাবেন।

গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচার বা এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান কি জানতে চাইলে ইসি সচিব বলেন, 'বিষয়টি আদালতের বিচারাধীন (সাবজুডিস)। এ নিয়ে কোনো মন্তব্য করার এখতিয়ার আমার নেই।'

৩১ জানুয়ারি জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তার জানা নেই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়