শিরোনাম
◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প!

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:২৬ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব সিন্ডিকেট ভেঙে দেবো: স্বাস্থ্যমন্ত্রী

মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি তার কার্যালয়ে যোগদান করেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় করাই আমার অগ্রাধিকার।’’ এদিন দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট ভেঙে দেবো। এই মন্ত্রণালয়ে কোনও দুর্নীতি হতে পারবে না। কারও চাপে কোনও কাজ হবে না। মানুষের কল্যাণে কাজ করবো।’’

তিনি বলেন, ‘‘আমার কোনও লোভ ও পিছুটান নেই। স্বাস্থ্য খাতে জনবল সংকট আছে কিনা জানি না। থাকলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’’

স্বাস্থমন্ত্রী বলেন, ‘‘ডাক্তারদের ৯টার অফিস ১২টায় গেলে হবে না। সাতদিনের মধ্যে হাসপাতালগুলোতে ভিজিট শুরু করবো। এক মাসের মধ্যে ডাক্তারদের কর্মস্থলে সঠিক সময়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করবো।’’

তিনি বলেন, ‘‘স্বাস্থ্যকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। স্বাস্থ্য খাতের আস্থাহীনতার কারণে যে (রোগীরা) বিদেশে যায়, তা না। এ ক্ষেত্রে মান বৃদ্ধি করতে হবে। সেটা করলে মন্ত্রী-এমপিরাসহ সাধারণ মানুষের বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমবে।’’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘আমার কিছু হলেই যেন বিদেশ যেতে না হয়, সেই চেষ্টা করবো। একবারে জটিল কিছু, যার চিকিৎসা দেশে নেই, সেক্ষেত্রে গেলেও দেশেই সর্বোচ্চ চেষ্টা করবো। এ ছাড়াও স্বাস্থ্য খাত নিয়ে বিএনপির ৩১ দফা ও ইশতেহার নিয়ে কাজ করবো।’’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়