শিরোনাম
◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প!

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৩ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণের জানার অধিকারকে সুরক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের জানার অধিকারকে সুরক্ষিত করতে হবে। মত প্রকাশের স্বাধীনতার জন্য নির্বাচনি ইশতেহারের ৩১ দফার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে স্বাধীন কমিশন বাস্তবায়নের মাধ্যমে। এ লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে নিবেদিতভাবে কাজ করতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর দফতরে যোগদান উপলক্ষে সচিবালয়ে মন্ত্রণালয়ের নতুন সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। 

জহির উদ্দিন স্বপন বলেন, কার্যকর তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে সমাজে ভিন্ন মতকে সঠিকভাবে প্রবাহিত করাই তথ্য মন্ত্রণালয়ের কাজ। নির্বাচনের আগে দেশে ফিরে প্রধানমন্ত্রী জনগণের সামনে যে প্ল্যান বা পরিকল্পনা তুলে ধরেছেন তার বাস্তবায়ন অগ্রগতি যথাসময়ে জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরতে হবে তথ্য মন্ত্রণালয়কে।

তিনি বলেন, প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে সত্য প্রকাশের যে চ্যালেঞ্জ সামনে আসছে সেগুলোকে প্রযুক্তি দিয়েই মোকাবিলা করতে হবে। নিউমিডিয়ার শক্তিকে কাজে লাগাতে হবে।

সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দেশের স্বার্থে সবাই মিলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় ও পরিচিতিমূলক এ সভায় নবনিযক্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়