শিরোনাম
◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প! ◈ চার দিন শূন্যরেখায় আটকে থাকার পর ১২ জনকে ফেরত নিল ভারত ◈ ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যে নতুন নির্দেশনা দিয়েছে আইভ্যাক ◈ সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বাতিল হচ্ছে! ◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার ◈ প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিপরিষদ জানালেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের ১৮০ দিনের জন্য একটা প্ল্যান আছে—প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকার গঠনের পর ১৮০ দিনের জন্য বিএনপির একটি পরিকল্পনা আছে, যা খুব দ্রুতই জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।

বুধবার বিকেলে মন্ত্রিসভার বৈঠকে নানা নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জাহেদ উর রহমান বলেন, শর্ট টার্মে, ১৮০ দিনের জন্য বিএনপির একটা প্ল্যান আছে যেটা আগেই তৈরি করা ছিল। সেটা আরেকটু রিফাইন করে জনগণের সামনে খুব দ্রুতই প্রেজেন্ট করা হবে, যাতে জনগণ বোঝে ইমিডিয়েটলি সরকার কী করতে যাচ্ছে।

একই সঙ্গে, রমজানে যেসব চ্যালেঞ্জগুলো আসতে পারে সেগুলো যাতে ঠিকভাবে মোকাবিলা করা যায় সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান জাহেদ উর রহমান।

এই বৈঠকে উপদেষ্টাদের থাকার কথা নয় উল্লেখ করে তিনি বলেন, এটা আসলে কেবিনেট মিটিং ছিল না। এটা একটা সৌজন্যমূলক মিটিং ছিল যেখানে মন্ত্রীরা ছিলেন এবং আমরা উপদেষ্টারা ছিলাম। আমরা উপদেষ্টারা কেবিনেটের পার্ট না এ কারণেই এটা ফর্মাল মিটিং না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়