শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৬ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক, নৌ ও রেলপথে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। অবৈধভাবে টোল আদায় করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর নন্দীপাড়া ব্রিজ এলাকায় জিরানি খাল পরিদর্শনে গিয়ে তিনি এ আশ্বাস দেন।

হাবিব বলেন, ইতোমধ্যে সড়কে চাঁদাবাজি বন্ধে আলটিমেটাম দিয়েছি। বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। পরিবহন ও শ্রমিক নেতাদেরও বলেছি। সবাইকে বলছি— এই সরকার চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেবে। কোনো চাঁদাবাজকে কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না।

যারা এসবের সঙ্গে সম্পৃক্ত থাকবে তাদের কোনো রাজনৈতিক বিবেচনা করা হবে না বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ঈদুল ফিতরে এদেশের মানুষ যেন সুন্দরভাবে তাদের বাড়ি পৌঁছাতে পারে এবং সড়ক, নৌ ও রেলপথে স্বাচ্ছন্দ্যে নিরাপদে ভ্রমণ করতে পারে সে লক্ষ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, সরকার শিগগিরই এলাকাভিত্তিক অবৈধ দখলে থাকা খাল ও জলাশয় উদ্ধারে কাজ শুরু করবে। ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধ খালগুলো চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। পানি প্রবাহ সচল করতে খনন কাজ শুরু করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়