শিরোনাম
◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০৩:৩৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষক কার্ড কর্মসূচি উদ্ধোধন হবে পয়লা বৈশাখ

ফ্যামিলি কার্ড চালুর পর এবার নিজের নির্বাচনি অঙ্গীকার পূরণে আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আজ রোববার সকাল ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক কার্ড-সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে এটি পাইলট প্রকল্প আকারে চালু করা হবে। এর মাধ্যমে প্রান্তিক ও অসহায় কৃষকরা ফ্যামিলি কার্ডের মতোই বিশেষ কিছু সুবিধা পাবেন। এই কার্ডের মাধ্যমে ভর্তুকি, সার, বীজ এবং কীটনাশক সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রাথমিকভাবে যোগ্য ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য প্রায় ২ হাজার ৫০০ টাকা ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

বৈঠকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অন্যান্যরা বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনি ইশতেহারে নারীদের ক্ষমতায়নের জন্য মাসিক ভাতা সম্বলিত ‘ফ্যামিলি কার্ড’ এবং প্রান্তিক কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়েছিল।

গত ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান নারীপ্রধান পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে তার একটি অন্যতম নির্বাচনি অঙ্গীকার পূরণ হয়েছে। সরকার গঠনের তিন সপ্তাহের মাথায় প্রধানমন্ত্রী তার নির্বাচনি এলাকা বনানীর কড়াইল বস্তি-সংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে এই কার্ডের উদ্বোধন করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়