শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০২:৫৭ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় ভিসা চালু নিয়ে যা জানালেন প্রণয় ভার্মা

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য স্থগিত থাকা ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে আপাতত কোনো সুনির্দিষ্ট সুখবর নেই। তবে ভিসা প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এটি চালু হলে যথাসময়ে তা জানিয়ে দেওয়া হবে।

সোমবার প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

এর আগে গত ২ মার্চ তিনি দ্রুতই ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করলেও আজকের বক্তব্যে কিছুটা ভিন্ন সুর লক্ষ্য করা গেছে।

বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ক্রস-বর্ডার পাওয়ার এবং এনার্জি কানেক্টিভিটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এই সংযোগগুলো আরও বেগবান করার ওপর জোর দেওয়া হয়েছে।

এছাড়া চলমান বিভিন্ন দ্বিপাক্ষিক প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়েও তারা একমত হয়েছেন। ভারতের ভিসা ইস্যুটি নিয়ে কাজ চললেও তা ঠিক কবে নাগাদ শুরু হবে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়