শিরোনাম
◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০৬:০১ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে সড়কে শৃঙ্খলা নিশ্চিতে বিআরটিএর সতর্কবার্তা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিট কাউন্টার বা ই-টিকিটিংয়ের মাধ্যমে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে মহাসড়কে ইজিবাইক, থ্রি-হুইলার, অযান্ত্রিক যানবাহন এবং ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া কোনো যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন না করা এবং পণ্যবাহী যানবাহনে যাত্রী না ওঠানোর জন্য পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। চালকদের গতিসীমা মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু সেতুতে ওভারটেকিং করা যাবে না। নেশাজাতীয় দ্রব্য সেবন করে, ঘুমঘুম ভাব নিয়ে বা শারীরিক অসুস্থ অবস্থায় গাড়ি চালানো থেকেও চালকদের বিরত থাকতে বলা হয়েছে।

এদিকে মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে ‘নো হেলমেট নো ফুয়েল’ নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

যানবাহন চলাচল স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে যেকোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ১৬১০৭ (মোবাইল : ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭)-এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়