শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৩:৩৩ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের নতুন সতর্কতা জারি

বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক ফেসবুক পোস্টের মাধ্যমে ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্র যেসব কাজ করা যাবে না, তার একটি তালিকা দিয়েছে।

পোস্টে বলা হয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়া যাবে না। অনেকেই এই ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়ার চেষ্টা করেন, যেন শিশু মার্কিন নাগরিকত্ব পায়। বিষয়টি ‘বার্থ ট্যুরিজম’ নামে পরিচিত।

একইভাবে বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা যাবে না। এককথায় এই ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কোনও ব্যক্তি পারিশ্রমিকের বিনিময়ে কোনও কাজ করতে পারবেন না। 

এছাড়া ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে মার্কিন দূতাবাস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়