শিরোনাম
◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ০৪:৩৩ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জুমাতুল বিদা’য় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল: দেশ-মুসলিম উম্মাহর কল্যাণে দোয়া

পবিত্র রমজানের শেষ শুক্রবারে (২০ মার্চ) ‘জুমাতুল বিদা’য় রাজধানীসহ সারাদেশের মসজিদে মুসল্লিদের ঢল নামে। এর মধ্যে রাজধানীতে জুমার নামাজের সময় বৃষ্টি নামে। তবে বৃষ্টি উপেক্ষা করেই ধর্মপ্রাণ মুসল্লিরা চলে আসেন মসজিদে। সিয়াম সাধনার মাস বিদায়ের পথে, তাই জুমার নামাজে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনায় ব্যাকুল ছিলেন ইবাদতকারীরা।

জুমার নামাজ আদায় শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়েছে মসজিদে মসজিদে। পাশাপাশি জুমার নামাজ শেষে অনেক মুসল্লিকে দীর্ঘ সময় ধরে দোয়া ও ইবাদতে মশগুল থাকতে দেখা যায়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে মুসল্লিদের নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক।

দোয়ায় মহান আল্লাহর দরবারে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।

এছাড়া, ঈদুল ফিতর যেন সবার জন্য সুখ, শান্তি ও আনন্দ বয়ে আনে, সেই কামনাও করা হয় মোনাজাতে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়