শিরোনাম
◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ০৩:৪৩ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ মার্চ ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের বেতন কাঠামোর আওতায় আনতে প্রস্তুত সরকার। আগামী ৩০ মার্চ (সোমবার) জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও এপ্রিলের শেষ দিকে নতুন কুড়ি স্পোর্টস নিয়ে কাজ শুরু কথাও জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আজ শনিবার (২৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

আমিনুল হক জানান, তৃণমূল থেকে উঠে আসা খেলোয়াড়দের ক্রীড়া বৃত্তি দেয়া হবে। এপ্রিলের শেষ দিকে নতুন কুড়ি স্পোর্টস কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষাঙ্গনে ক্রীড়াকে পর্যবেক্ষণের জন্য সারা দেশের উপজেলা গুলিতে ক্রীড়া অফিসার নিয়োগ দেবে সরকার বলেও জানান তিনি।

আমিনুল হক বলেন, যারা জাতীয় ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হবে। তাদেরকে সম্মানিত করতে ক্রীড়া কার্ড দেয়া হবে।

তিনি আরও বলেন, ‘যারা বিভিন্ন পদক পেয়েছে তাদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেয়া হবে। সব খেলাকে সমান গুরুত্ব দেয়া হবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়