শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ১১:২৬ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদের গ্যালারিতে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী 

জাতীয় সংসদ অধিবেশনের বিরতির ফাঁকে প্রটোকলের সব দেওয়াল ভেঙে জুলাই গণআন্দোলনের শহীদ পরিবারের সদস্য এবং আহতদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় সংসদের দর্শক গ্যালারির ‘মেঘনা হলে’ গিয়ে তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দীর্ঘ সময় অতিবাহিত করেন। 

প্রধানমন্ত্রী গ্যালারিতে প্রবেশ করার পর সেখানে আনুষ্ঠানিকতার পরিবর্তে এক নিবিড় ও আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। তিনি একে একে সবার কাছে যান এবং ব্যক্তিগতভাবে খোঁজ-খবর নেন। কারও চিকিৎসার অগ্রগতি জানতে চান, আবার কারও হারিয়ে যাওয়া সন্তানের কথা শুনে থমকে দাঁড়ান। শহীদ পরিবারের সদস্যদের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে দেখা যায় তাকে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সারা দেশ থেকে আসা জুলাই গণআন্দোলনের সাথে সম্পৃক্ত প্রায় ৬০ জন সদস্য এদিন সংসদের গ্যালারিতে উপস্থিত ছিলেন। এর মধ্যে ২৬ জন শহীদ পরিবারের সদস্য এবং বাকিরা আন্দোলনে সরাসরি অংশ নিয়ে গুরুতর আহত হয়েছিলেন। 

আহতদের মধ্যে অনেকেই এখনও চিকিৎসাধীন। তারা প্রধানমন্ত্রীর কাছে তাদের শারীরিক অবস্থা ও পারিবারিক দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে কয়েকজন প্রধানমন্ত্রীর সামনেই কান্নায় ভেঙে পড়েন। এসময় প্রধানমন্ত্রী পরম মমতায় তাদের মাথায় হাত বুলিয়ে দেন এবং সরকার তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়