শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০৩:৩০ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী

অবসরে যাওয়ার পর কোনো বিচারপতিকে লোভনীয় পদে নিয়োগ দেয়ার প্রক্রিয়া থাকলে সুপ্রিম কোর্টে ধাক্কা লাগবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ইউএনডিপি যৌথ ইর্ন্টানশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি। 

সংসদ সদস্যদের রিসার্চওয়ার্কের জন্য একজন করে ইন্টার্ন দেয়া যায় কি-না, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেল অফিসের সংস্কার প্রয়োজন, বাজেট বাড়ানোর বিষয়ে কাজ করা হচ্ছে। এছাড়া বার কাউন্সিলের পরীক্ষাকে যুগোপযোগী করার চেষ্টা চলছে বলেও জানান আইনমন্ত্রী। 

এ সময় আইন পেশার নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিচার পাইয়ে দেওয়ার নামে মক্কেলদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন—এমন আইনজীবী সমাজে কাম্য নয়। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়