শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০১:২৯ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসভাড়া বাড়ানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে কাল

জ্বালানি তেলের দাম বাড়ার পর গণপরিবহনের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। সিটি ও আন্তজেলা বাসে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে ভাড়া পুনর্নির্ধারণ কমিটি মোটামুটি একমত হলেও তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আগামীকাল সোমবার সিদ্ধান্ত হতে পারে।

আজ রোববার রাতে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে ১২ সদস্যের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শুরু হওয়া বৈঠক রাত ১০টার দিকে শেষ হলেও ভাড়া চূড়ান্ত করা সম্ভব হয়নি বলে সভা সূত্র জানিয়েছে।

বৈঠকে অংশ নেওয়া কমিটির এক সদস্য আজকের পত্রিকাকে জানান, সিটি (মহানগর) ও আন্তজেলা বাসের ভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে এবং সবাই মোটামুটি একটি অবস্থানে এসেছেন। আলোচনায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বর্তমানের প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৫ পয়সা থেকে ভাড়া বাড়িয়ে ২ টাকা ৬৭ পয়সা এবং আন্তজেলা বাসের ক্ষেত্রে ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৩৪ পয়সা করার প্রস্তাবে একধরনের সমঝোতা হয়েছে। অর্থাৎ, দুই ক্ষেত্রেই প্রতি কিলোমিটারে ২২ পয়সা করে ভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা এগিয়েছে।

তবে এই প্রস্তাব এখনো রেজল্যুশন আকারে অনুমোদিত হয়নি বা সই সম্পন্ন হয়নি সভায়। আগামীকাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত ভাড়া প্রস্তাব নির্ধারণ করা হবে। পরে তা প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়। ফলে প্রস্তাবিত ২২ পয়সা ভাড়া কিছুটা কমবেশি হতে পারে।

এদিকে বৈঠক সূত্র জানায়, বাসমালিকপক্ষ বৈঠকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশের দাম বৃদ্ধির বিষয়টি জোরালোভাবে তুলে ধরে। পরিবহন পরিচালনার ব্যয় বেড়ে যাওয়ার নানা দিক তুলে ধরে তারা ভাড়া বাড়ানোর পক্ষে যুক্তি দেয়। এসব বিষয় বিবেচনায় নিয়েই ২২ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

বিআরটিএ কর্মকর্তারা জানান, ভাড়া নির্ধারণে ব্যয় বিশ্লেষণ করা হয় এবং ১২ সদস্যের ভাড়া নির্ধারণ কমিটির সুপারিশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে মন্ত্রণালয় গেজেট প্রকাশের মাধ্যমে নতুন ভাড়া কার্যকর করে। প্রচলিত নিয়ম অনুযায়ী, জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে ভাড়া এক পয়সা বাড়ে এবং দাম কমলে একই হারে কমে।

এর আগে গতকাল শনিবার রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে। এতে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে; কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়