শিরোনাম
◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৫:৫৭ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। বিগত স্বৈরাচার সরকারের সময় যে দুর্নীতি হয়েছে, তার মাধ্যমে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার হয়েছে। আমরা এ দুর্নীতিকে রোধ করতে চাই। এটা জনগণের টাকা, তাদের টাকা পাচার হয়েছে। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড করবো ইনশাআল্লাহ।’

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার গাবতলীর বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজে ৯১১ জন সুবিধাভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের আগামী পাঁচ বছরের পরিকল্পনার মধ্যে অধিকাংশই গ্রামের মানুষকে ঘিরে। দেশের ৭০ ভাগ মানুষ গ্রামের বাস করে; তাদের ঘিরে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি।’

বিএনপি চেয়ারম্যান নির্বাচনি প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আমরা দেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা, ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফের কথা। ইতিমধ্যে কৃষকদের সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে। সারা দেশের ১২ লাখ কৃষক এতে সুবিধা পেয়েছে।’ 
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো ধীরে ধীরে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা।’

পরে তিনি বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভা, বগুড়া প্রেসক্লাবের নবনির্মিত ভবন ও বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পুননির্মিত কাজের উদ্বোধন করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়