শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৪:১০ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ড. এস এম জিয়াউদ্দিন হায়দারকে। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর দায়িত্ব পালন করবেন।

বুধবার (২২ এপ্রিল) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী তাকে নিয়োগ দিয়েছেন।

তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
 
এর আগে বিশ্ব ব্যাংকের সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ পদে কাজ করেছেন ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন।

ড. জিয়াউদ্দিন হায়দারের জন্ম ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি গ্রামে। তার বাবা মরহুম হরমুজ আলী সিনিয়র সহকারী সচিব ছিলেন। জিয়াউদ্দিন হায়দার আশির দশকে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।
 
একজন পেশাদার স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং উন্নয়ন ব্যক্তিত্ব হিসেবে জিয়া হায়দার এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ৩৫ দেশে টেকসই স্বাস্থ্য, পুষ্টি ও টেকসই উন্নয়নে ৩০ বছর কাজ করেছেন।

সবশেষ তিনি ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকের একজন সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে কাজ করে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অবসর নিয়েছেন। এরপর ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাডজাঙ্কট সহযোগী অধ্যাপক হিসেবেও চাকরি করেছেন।
 
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতেও ছিলেন তিনি।

তিনি ৯৮৮ সালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, ফিলিপাইন ইউনিভার্সিটি থেকে খাদ্য ও পুষ্টি পরিকল্পনায় মাস্টার্স এবং সুইডেনেরে উমিয়া ইউনিভার্সিটি থেকে পুষ্টি ও মহামারিবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

চার ভাই ও তিন বোনের মধ্যে ড. জিয়া হায়দার সবার বড়। চার ভাইয়ের মধ্যে তিন ভাই চিকিৎসক, এক ভাই শিক্ষক এবং তিন বোনই উচ্চ শিক্ষিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়